রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০৬ জনকে গ্রেপ্তার হয়েছে। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৬ জন, ওয়ারীতে ৩১ জন, মতিঝিলে ৪৫ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১২০ জন, গুলশানে ৩২ জন, উত্তরায় ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা ও জানালায় ব্যবহৃত বিভিন্ন আকারের ১৫টি পুরোনো অ্যালুমিনিয়াম ফ্রেম, একটি ছুরি, একটি অ্যান্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং ৮ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য