• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

শরীফ ওসমান হাদি

হত্যাচেষ্টার নিন্দায় ক্ষুব্ধ গণতান্ত্রিক সংস্কার জোট

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান ও সংস্কারের আদর্শ ধারণকারী তিন দলীয় গণতান্ত্রিক সংস্কার জোটের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক ও জোটের মুখপাত্র নাহিদ ইসলাম,রাষ্ট্র সংস্কার আন্দোলন এর সভাপতি এডভোকেট হাসনাত কাইয়ূম এবং আমার বাংলাদেশ (এবি পার্টি ) পার্টি-র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু যৌথ বিবৃতিতে 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি উপর বর্বরোচিত ও কাপুরুষোচিত গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই ফ্যাসিবাদের দোসররা নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ জুমার নামাজের পর জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা–৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। রাজনৈতিক ভিন্নমত দমনে গুলি, হামলা ও সন্ত্রাস কোনো সভ্য সমাজে বরদাস্তযোগ্য নয়।

নেতৃবৃন্দ বলেন, হাদীর ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন।

নেতারা আরও বলেন, এই হামলা প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতায় বারবার ব্যর্থ হচ্ছে। সন্ত্রাসীদের পেছনে শক্তিশালী গডফাদারদের আশ্রয়-প্রশ্রয় রয়েছে বলেই তারা এতটা বেপরোয়া হয়ে উঠেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

গণতান্ত্রিক সংস্কার জোট নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।

তারা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে যেকোনো ধরনের সহিংসতা এই মুহূর্তে চরম অগ্রহণযোগ্য। জনগণের নিরাপত্তা ও প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের