• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গুলিবিদ্ধ ওসমান হাদি, শাহবাগে বিক্ষোভ ও উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পি.এম.
হাদীর ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানের বিভিন্ন সংগঠন-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তার ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল শাহবাগে বিভিন্ন সংগঠন বিক্ষোভে নেমেছে। জাতীয় যাদুঘরের সামনের সড়কে শুরু হওয়া বিক্ষোভে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় যাদুঘরের সামনের সড়কে তারা বিক্ষোভ শুরু করেন। ফলে ওই লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়; তবে অন্যান্য লেন দিয়ে যানবাহন চলাচল অব্যাহত আছে।

প্রতিবাদকারীরা দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। তাদের অভিযোগ, এই হামলার পেছনে রয়েছে ‘ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির’ প্রভাব। দিনদুপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও তিনি আলোচনায় ছিলেন।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদির ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢামেকে নেওয়া হয়।
 
হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “জুমার নামাজ পড়ে মতিঝিল–বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন হাদি। তখন দুই মোটরসাইকেল আরোহী এসে খুব কাছে থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম কানের নিচে লাগে। সঙ্গে সঙ্গে আমরা রিকশায় করেই হাসপাতালে নিয়ে আসি।”

চিকিৎসকদের ভাষ্য: ‘অবস্থা সংকটাপন্ন’

ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, “হাদিকে যখন জরুরি বিভাগে আনা হয়, তখন তার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। তাকে সিপিআর দেওয়া হয়েছে। এখন কিছুটা রক্তচাপ ঠিক আছে, কিন্তু তার মাথার ভেতরে গুলি রয়েছে। কানের আশপাশে গুলি লেগেছে।”

সবশেষ তথ্য অনুযায়ী, হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের