• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজশাহীতে আমনের দরপতনে দুশ্চিন্তায় কৃষকরা

রাজশাহী ব্যুরো    ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পি.এম.

রাজশাহীতে আমনের ভরা মৌসুমে ধানের দরপতনে দুশ্চিন্তায় পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। এদিকে কৃষকদের ধানের নায্যমুল্য নিশ্চিতে সরকার ধান-চাল ক্রয় শুরু করেছে।

জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা জানান, রাজশাহীর তালন্দ, কালীগঞ্জ, চৌবাড়িয়া, কলমা ও বিল্লি হাটে কৃষকেরা বাজারে প্রতি মণ ধান বিক্রি করছেন ১১০০ থেকে ১২০০ টাকায়। এই দামে ধান বিক্রি করে কৃষকরা উৎপাদন খরচ উঠাতে পারছেননা।

তানোর উপজেলার কালিগঞ্জ এলাকার কৃষক আবু বকর বলেন, এখনো কিছু জমির ধান কাটা বাকি। শ্রমিক ও সারের দাম অনেক বেড়েছে। কিন্তু বাজারে ধানের দাম কম। মণ প্রতি ১,১০০ টাকায় ধান বিক্রি করলে লোকসান ছাড়া কিছুই থাকে না। তবে খড়ের ভালো দাম থাকায় কিছুটা খরচ ওঠে আসছে বলে জানান তিনি।

খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানায়, কৃষকদের ধানের নায্যমুল্য নিশ্চিতে সরাকার গত নভেম্বর মাসের ২০ তারিখ থেকে ধান-চাল ক্রয় শুরু করেছে। চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। এবার সরকার রাজশাহীতে ৩৪ টাকা কেজি দরে ৯৫৪ মেট্রিক টন ধান ও ৫০ টাকা কেজি দরে ৬ হাজার ৩৯১ মেট্রিক টন চাল ক্রয় করবে। সারা দেশে ক্রয় করবে ৫০ হাজার মেট্রিকটন ধান, ৬ লাখ মেট্রিকটন সেদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিকটন আতব চাল। এই ধান-চাল ক্রয় পুরোদমে শুরু হলে বাজারে ধানের দাম বৃদ্ধিপাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ মৌসুমে জেলায় ৮৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৯০ মেট্রিক টন। গত বছর চাষ হয়েছিল ৮৪ হাজার ১০৫ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল ৩ লাখ ১৮ হাজার ৩২৩ মেট্রিক টন। বর্তমানে প্রায় ৯৫ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে।

কৃষিবিদরা বলছেন ধানের সরবরাহ বাড়ার কারণে বাজারে প্রভাব পড়েছে। মাঠপর্যায়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ক্রয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনার বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকরা যাতে সহজে ক্রয়কেন্দ্রে ধান দিতে পারেন সে বিষয়েও নজরদারি করা হচ্ছে। জেলার খাদ্যগুদাম গুলোতে ধান- চাল ক্রয় পুরোদমে শুরু হলে বাজারে ধানের দাম বৃদ্ধি পাবে।

ভিওডি বাংলা/মোঃ রমজান আলী/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার