• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ব্রেস্ট ক্যান্সারের নতুন ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের আশার আলো

আন্তর্জাতিক ডেস্ক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পি.এম.
ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে আক্রমণাত্মক ধরন ট্রিপল-ছবি: সংগৃহীত

চিকিৎসা বিজ্ঞানীরা ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে আক্রমণাত্মক ধরনগুলোর মধ্যে একটি, ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার (টিএনবিসি) প্রতিরোধে নতুন এক ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। এই ভ্যাকসিন ক্যান্সারে আক্রান্ত নারীদের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে। খবর এনবিসি নিউজ।

প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, অংশগ্রহণকারী রোগীদের মধ্যে ৭৪ শতাংশের দেহে শক্তিশালী রোগপ্রতিরোধী (ইমিউন) প্রতিক্রিয়া দেখা গেছে। বিজ্ঞানীরা আশা করছেন, এটি আক্রমণাত্মক টিএনবিসি-এর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে।

ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার প্রচলিত হরমোন থেরাপি-নির্ভর চিকিৎসায় সাড়া দেয় না এবং রোগ পুনরাবৃত্তির ঝুঁকি অনেক বেশি থাকে।

ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষকরা একটি বায়োটেকনোলজি দলের সঙ্গে মিলে এই পরীক্ষামূলক ভ্যাকসিন উদ্ভাবন করেছেন। এটি আলফা ল্যাকট্যালবুমিন নামের একটি প্রোটিনকে লক্ষ্য করে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করার জন্য তৈরি করা হয়েছে।

মানব-পর্যায়ের ট্রায়ালের প্রাথমিক ফলাফল দু'টি বিষয় নিশ্চিত করেছে:
১. নিরাপত্তা: ভ্যাকসিনটি নিরাপদ।
২. সক্রিয়তা: এটি রোগপ্রতিরোধ ক্ষমতাকে যথেষ্টভাবে সক্রিয় করতে সক্ষম।

পশুদের ওপর পরীক্ষায় দেখা গেছে, এই প্রোটিনের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা সম্ভব হলে টিউমার বেড়ে ওঠার আগেই তা দমন করা যায়।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, প্রথম পর্যায়ের ট্রায়াল মূলত রোগীদের নিরাপত্তা এবং রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া বোঝার জন্য ছিল। পুরোপুরি রোগ নিরাময় বা পুনরাবৃত্তি ঠেকাতে ভ্যাকসিন কতটা কার্যকর হবে তা নিশ্চিত করতে আরও বড় পরিসরের ট্রায়াল প্রয়োজন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রোগপ্রতিরোধ কোষগুলোকে টিউমারের প্রাথমিক কার্যকলাপ চিনতে প্রশিক্ষণ দেওয়া গেলে বাকি প্রশ্নগুলোর উত্তরও দ্রুত পাওয়া যাবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম