• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাদারীপুর-১(শিবচর) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি    ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পি.এম.

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১(শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ডিসেম্বর) সকালে শিবচর পৌর শহরের মডেল মসজিদের নিচতলায় এ নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং মাদারীপুর-১(শিবচর) আসনের পরিচালক আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে এবং  শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফরিদপুর আনচলিক টিমের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -মাদারীপুর জেলার নির্বাচন তদারককারী মাওলানা খলিলুর রহমান,মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান,শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং  মাদারীপুর-১(শিবচর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধা। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বক্তারা বলেন,মুসলিম উম্মাহ ও দ্বীনের স্বার্থ রক্ষায় উলামায়ে কেরামকে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।তানাহলে, এ জাতি অন্ধকারে নিমজ্জিত হবে।

২০২৪ সালের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটার পর একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী দল, শক্তি ও মহলসমূহ দ্বীনি কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে, যা দেশের জন্য  ভবিষ্যতের আশার আলো।বাংলাদেশে আর যেনো নব্য ফ্যাসিবাদের জন্ম না হয়। সেজন্য, সবাইকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে সজাগ থাকতে হবে। 

তারা আরও বলেন, এই পরিবর্তিত প্রেক্ষাপটে ইসলামী দলগুলো আগামী জাতীয় নির্বাচনে যৌথভাবে অংশগ্রহণের লক্ষ্যে উদ্যোগ ও কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। জাতির প্রত্যাশা পূরণে জাতীয় সংসদে আলেম-ওলামা, মুফাচ্ছির-মুহাদ্দিস, ইমাম-খতীব ও হাফেজে কুরআনদের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া উচিত। সুদ, ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সততা, যোগ্যতা ও ঈমানদারীর সঙ্গে ইসলামপন্থি ব্যক্তিরাই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

তিনি সকল ইসলামী দল, শক্তি ও মহলকে মতপার্থক্য পরিহার করে আদল ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারী হাফেজ এনায়েত হোসেন, শিবচর উপজেলা সেক্রেটারি মোঃ ইউসুফ হাওলাদার, সহকারী সেক্রেটারী হাবিবুল্লাহ, শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ আল-আমিন, সেক্রেটারী মুজাহিদ তালুকদারসহ আরো অনেকে।

কর্মশালা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণ যোগ্য নির্বাচনের দাবি জানিয়ে মোনাজাত পরিচালনার মাধ্যমে কর্মশালা প্রশিক্ষণ শেষ হয়। 

ভিওডি বাংলা/আহসান হাবীব/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার