• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পি.এম.
ওসমান হাদিকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। সংগৃহীত ছবি

পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি জানান, শরিফ ওসমান হাদির মাথায় বুলেটের আঘাত রয়েছে। তাঁর বুকে ও পায়েও আঘাত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পায়ের আঘাত রিকশা থেকে পড়ে যাওয়ার কারণে হতে পারে। ঢামেকে তাঁর প্রাথমিক অস্ত্রোপচার করা হয়েছে। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

হাসপাতাল পরিচালক আরও বলেন, “পরিবার প্রথমে তাঁকে সিএমএইচে নেওয়ার কথা বলেছিল, পরে মত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার সিদ্ধান্ত জানায়। তাদের অনুরোধে আমরা এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি; তারা রোগী নেওয়ার জন্য প্রস্তুত।”

এর আগে আজ বেলা ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাকে গুরুতর অবস্থায় ঢামেকে আনা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, মোটরসাইকেল আরোহী দুজন কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়।

হাদির সঙ্গে একই পথে থাকা তাঁর রাজনৈতিক সহকর্মী মো. রাফি বলেন, “জুমার নামাজ শেষে আমরা রিকশায় হাইকোর্টের দিকে আসছিলাম। বিজয়নগরে পৌঁছতেই হঠাৎ মোটরসাইকেলে দুইজন এসে হাদি ভাইকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।”

এদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের