• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ওসমান হাদি গুলিবিদ্ধ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি    ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পি.এম.
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি-সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা টার্গেট কিলিং শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী কোনো তৎপরতা দেখাচ্ছে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকার কোনো অধিকার নেই। আমরা তার পদত্যাগ দাবি করছি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আমি আজ ব্যথিত। হাদি আমাদের সহযোদ্ধা। আমরা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি। হাদি সন্ত্রাসীদের গুলিতে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত শুরু হয়েছে। তারা ফ্যাসিবাদ বিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ।

সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গতকাল নির্বাচনের তফশিল ঘোষণা হয়েছে। আর আজই ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা চালানো হয়েছে। ওসমান হাদি একজন প্রার্থী। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই সরকার এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি। এই সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রাশেদ খান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের হত্যার মাধ্যমে তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের চক্রান্তে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের রাজনৈতিক নেতাদের টার্গেট করেছে। তারা নির্বাচন বানচালের মাধ্যমে ফ্যাসিবাদকে ফেরাতে চায়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার