• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গুলিবিদ্ধ ওসমান হাদির নলছিটির বাড়িতে চুরি, তদন্তে পুলিশ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি    ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পি.এম.
গুলিবিদ্ধ হওয়ার পর হাদির নলছিটির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে- ছবি-ভিওডি বাংলা

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতের কোনো এক সময় ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহল মহল্লায় এ ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা একটি জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র এলোমেলো করে মূল্যবান মালামাল খোঁজার চেষ্টা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে শরীফ ওসমান হাদিকে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকেলেই পরিবারের সদস্যরা ঢাকায় রওনা দেওয়ায় নলছিটির বাড়িটি ফাঁকা ছিল। সেই সুযোগেই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ওসমান হাদির নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী