• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: ফাহিম ফারুকী

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পি.এম.
এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফাহিম ফারুকী-ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪–এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

ফাহিম ফারুকী বলেন, নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। এই আক্রমণের মাধ্যমে আওয়ামী লীগ বার্তা দিয়েছে-নির্বাচন হলে তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। তাই কোনোভাবেই নির্বাচন যেন না হয়, সে লক্ষ্যেই তারা কাজ করছে।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই নিষ্ক্রিয়তার দায় তিনি এড়াতে পারেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। আগামী ছয় ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে তবেই আমরা ঘরে ফিরবো। আমরা আলু-পেঁয়াজের গল্প শুনতে চাই না, আমরা বিচার চাই।

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে ফাহিম ফারুকী বলেন, তিনি বর্তমানে নিঃশ্বাস নিচ্ছেন এবং তাকে রক্ত দেওয়া হচ্ছে। তার পরিবার হাসপাতালে উপস্থিত রয়েছে। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, গুলিটি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে তার মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে মারাত্মক ক্ষতি করেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ বলা হয়। আগামী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই সময়ে নতুন কোনো চিকিৎসা-হস্তক্ষেপ করা হবে না।

তিনি আরও জানান, হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন এবং তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। তবে চিকিৎসকেরা এখনই তার অবস্থা নিয়ে নিশ্চিত কোনো আশাবাদ ব্যক্ত করতে পারছেন না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের