• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মতিঝিলে ব্যাগ ধরে টান, ইডেন শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজধানী মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামনে ছিনতাইকারীরা রিক্সা থেকে ব্যাগ টান দিলে রিক্সা থেকে পড়ে গিয়ে অর্পিতা মুখার্জী (২৪) নামে এক ইডেন কলেজে শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাকে নিয়ে আসা সহপাঠী প্রবিতা জানান, সকাল ৮টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পাশ দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় ছিনতাইকারীরা সিএনজি থেকে ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে অর্পিতা রিকশা থেকে নিচে পড়ে গিয়ে ডান পায়ে ও হাতের কব্জিতে আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি বলে জানা গেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী