• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে রাজবাড়ীতে মশাল মিছিল ও সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি    ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পি.এম.
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে রাজবাড়ীতে মশাল মিছিল ও সমাবেশ। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাতটার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট, পান্না চত্তর হয়ে শহীদ স্মৃতি চত্তরের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। নির্বাচনে তার জনপ্রিয়তা ও সম্ভাব্য বিজয় নিশ্চিত জেনেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।”

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ ভয় ও সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনী মাঠ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের সহিংস রাজনীতি গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, “গুলি, হামলা ও ভয় দেখিয়ে জনগণের অধিকার দমন করা যাবে না। জনগণই এর উপযুক্ত জবাব দেবে।”

সমাবেশ থেকে আগামী ১২ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব রাসেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, মো. খলিল ও সাইদুর জামান সাকিব। এছাড়া রাজবাড়ী জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল্লাহ খান পলাশ, সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আব্দুস সাত্তার মীজি, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. হৃদয়, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিপনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

ভিওডি বাংলা/কামাল হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী