• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঘটনায় শনাক্ত ব্যক্তি  সাদিক কায়েমের সঙ্গে চা খাচ্ছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পি.এম.
রুহুল কবির রিজভী বলেন, শরীফ উসমান হাদির ওপর হামলা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র-ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শরীফ উসমান হাদির ওপর হামলা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং উদ্দেশ্যপ্রণোদিত। 

তিনি প্রশ্ন রেখে বলেন, ঘটনায় শনাক্ত ব্যক্তি ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ভিপি সাদিক কায়ুম এর সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন। “এর বিচার কে করবে?”  

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শরীফ উসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল পূর্বক প্রতিবাদ সভায়  এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “ঘটনা ঘটার এক-দুই ঘণ্টার মধ্যেই ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’সহ নানা কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়। তদন্ত শেষ হওয়ার আগেই এ ধরনের পোস্ট দেওয়ার অর্থ কী?”

তিনি আরও বলেন, “এই এলাকায় আমরা দেখেছি, অন্য রাজনৈতিক দলের বড় বড় নেতারা বসবাস করেন। শান্তিনগর, শাহজাহানপুর ও খিলগা এলাকায় তারা থাকেন। কিন্তু তারা কখনো ক্ষতিগ্রস্ত হন না কেন?”

শরীফ উসমান হাদিকে দেশের শত্রুদের বিরুদ্ধে সোচ্চার নেতা উল্লেখ করে রিজভী প্রশ্ন তোলেন, “তিনি কি কখনো মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছেন? তাহলে কেন বলা হচ্ছে তিনি নাকি তাকে বিরক্ত করছিলেন? এটা কি ‘ঠাকুর ঘর কেরে আমি কলা খাইনি’ অবস্থার মতো নয়?”

একজন ছাত্রনেতার ফেসবুক পোস্টের সমালোচনা করে রিজভী বলেন, “আপনি তো মাত্র বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন। আপনার চেয়ে ৩৬ বছর আগে আমরা ছাত্ররাজনীতি করেছি। কিন্তু কখনো অন্য দলের কোনো সিনিয়র নেতাকে এভাবে কটূক্তি করিনি।”

মির্জা আব্বাস সম্পর্কে তিনি বলেন, “৫০ বছরের রাজনৈতিক জীবনে কেউ অভিযোগ করতে পারেনি যে তিনি কাউকে মারধর করেছেন। বরং অসুস্থ হলে তিনি মানুষকে সাহায্য করেছেন। এমন একজন মানুষ হঠাৎ করে একজন তরুণ প্রার্থীকে আঘাত করবেন-এটা বিশ্বাসযোগ্য নয়।”

রিজভী দাবি করেন, ঘটনায় শনাক্ত ব্যক্তি ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভিপির সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন। “এর বিচার কে করবে?”-প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, “এই সংগঠনের ইতিহাস আমরা জানি। ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ হত্যা ও ২ লাখ মা-বোনের ইজ্জতহানির পরও যাদের বিবেক জাগেনি, তারা যেকোনো কিছু করতে পারে।”

রিজভী বলেন, “দিনের আলোতে এখন সব পরিষ্কার হয়ে যাচ্ছে। জনগণ যেমন চিনে ফেলেছে, তেমনি প্রশাসনও চিনে ফেলেছে। আমরা দৃষ্টান্তমূলক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তিনি হাদির ওপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ সভা ও মিছিলের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আলম রবি, ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের