• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাদিকে হত্যা চেষ্টা

মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পি.এম.
হাদিকে হত্যা চেষ্টায় মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি: ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫ ইং) বিকাল ৪টায় মানিকছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষে  দলিয় কার্যালয়ে  সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা  বিএনপির  আহবায়ক কমিটির সদস্য, নুরুজ্জামান মাষ্টার, মোঃ জয়নাল মেম্বার, মোঃ আব্দুল মুনাফ, আব্দুল আউয়াল, মোঃ শফিকুল ইসলাম বেপারী, মংসাথৌয়াই চৌধুরী, ১নং মানিকছড়ি সদর ইউনিয়ন পিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মেম্বার,তিনটহরী ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ নুরল ইসলাম, বাটনাতলী ইউনিয়ন যুবদল  আব্দুল মান্নান, মহিলা নেত্রী, কাঞ্চনমালা, রাবেয়া আক্তার, টিংকু, কল্পনা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনা স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী বিরোধী মত দমনের অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানান নেতারা।

বক্তারা আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনে বিশ্বাসী। কিন্তু জনগণের কণ্ঠরোধের চেষ্টা করলে রাজপথে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

ভিওডি বাংলা/ আলমগীর হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার