• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ব্রাহ্মণবাড়িয়া

ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়ায় ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধের ঘটনায়  ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের ডিসি-এসপি সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-( সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে হামলা হয়েছে তাকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা মির্জা আব্বাসকে অপমান করার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে এমন হলে তা আর সহ্য করা হবে না। তারা বলেন, স্বাধীনতা বিরোধী ওই চক্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।

পাশাপাশি তারা ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

ভিওডি বাংলা/ আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার