• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রেকর্ড গড়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পি.এম.
অনূর্ধ্ব–১৯ দলের দুই ব্যাটসমান শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন। সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য সফলভাবে তাড়া করার কীর্তি গড়ে যুব টাইগাররা।

দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামা বাংলাদেশ গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচেই পায় উড়ন্ত সূচনা। জাওয়াদ আবরার ও রিফাত বেগের উদ্বোধনী জুটিতে আসে ১৫১ রান। জাওয়াদ আবরার ৯৬ ও রিফাত বেগ ৬২ রান করে দলকে শক্ত ভিত গড়ে দেন। এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপাল।

দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগানিস্তান। দলের হয়ে ফয়সাল শিনোজাদা দুর্দান্ত ব্যাটিং করে ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন। এছাড়া উজাইরুল্লাহ নিয়াজাই করেন ৪৪ রান। শেষদিকে আজিজুল্লাহ মিয়াখিলের অপরাজিত ৩৮ ও আবদুল আজিজের অপরাজিত ২৬ রানে ভর করে লড়াই করার মতো সংগ্রহ পায় আফগানিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে জাওয়াদ ও রিফাত দ্রুতই ইনিংসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। পূর্ণ নিয়ন্ত্রণে থাকা জাওয়াদ সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতে আউট হন। রিফাতও দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন।

ওপেনিং জুটি ভাঙার পর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪৮ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে কিছুটা ছন্দপতন দেখা দিলেও ৭ উইকেট হারিয়ে ৪৮.৫ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ, নিশ্চিত করে ঐতিহাসিক জয়।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান অ-১৯ দল: ৫০ ওভারে ২৮৩/৭ (শিনোজাদা ১০৩, নিয়াজাই ৪৪,  মিয়াখিল ৩৮*, সাদাত ৩৪; শাহরিয়ার ২/৪৩, ইকবাল ২/৬৩)।
বাংলাদেশ অ-১৯ দল: ৪৮.৫ ওভারে ২৮৪/৭ (জাওয়াদ ৯৬, রিফাত ৬২, আজিজুল ৪৭, কালাম ২৯; স্টানিকজাই ২/৪৬, আরব ২/৪৮)।
ফল: বাংলাদেশ অ-১৯ দল ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জাওয়াদ আবরার।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার