• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

একাত্তরে পাকিস্তান ও পরবর্তী হিন্দুস্তান বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ: রাশেদ

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পি.এম.
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও প্রার্থনা করেন রাশেদ প্রধান-ছবি-ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, একাত্তর সালে পাকিস্তানি বাহিনী নিশ্চিত পরাজয় বুঝতে পেরে দেশের সূর্য সন্তানদের হত্যা করেছে। 

তিনি বলেন, বাহাত্তর থেকে শুরু হয়েছে দেশীয় সংস্কৃতি হত্যা করে হিন্দুস্তানী সংস্কৃতিকে উত্তোলনের খেলা। মুজিব শাসনামলে জহির রায়হানকে গুম ও খুন করা হয়েছে, আর হাসিনা শাসনামলে বুদ্ধিজীবীদের দাবিয়ে রাখা হয়েছে। একাত্তরে পাকিস্তান এবং একাত্তর পরবর্তী হিন্দুস্তান বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করেছে।

রাশেদ প্রধান আরও বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করার নির্মম ষড়যন্ত্রের জন্য তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী দায়ী। একইভাবে একাত্তর পরবর্তী সময়ে হিন্দুস্তানও এই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে। তার মতে, হিন্দুস্তানের এই নির্মম ষড়যন্ত্রের সঙ্গী অপরাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ।

তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন দেশের জন্য জীবন উৎসর্গ করা সকল শহীদ বুদ্ধিজীবীদের।

আজ ১৪ ডিসেম্বর সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বুদ্ধিজীবীদের গণকবরে দোয়া শেষে তিনি এসব কথা বলেন। 

এসময় জাগপা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, প্রচার বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের