• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ট্রাইব্যুনালে আইনজীবী

দেশে কোনো গুম হয়েছে কি না জানতেন না শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পি.এম.
টিএফআই সেলে গুম-নির্যাতন মামলায় ফরমাল চার্জ অব্যাহতির শুনানিতে বক্তব্য দেন আমির হোসেন-ছবি: সংগৃহীত

টানা শাসনামলে দেশে কোনো মানুষ গুমের শিকার হয়েছে কি না, সে বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত ছিলেন না-এমন দাবি করেছেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

রোববার (১৪ ডিসেম্বর) টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনা ফরমাল চার্জ থেকে অব্যাহতি চেয়ে করা শুনানিতে তিনি এ দাবি করেন।

শুনানিতে আমির হোসেন বলেন, প্রসিকিউশন শেখ হাসিনাকে ‘সব অপরাধের সূতিকাগার’ হিসেবে উপস্থাপন করছে এবং তার নির্দেশেই গুম সংঘটিত হয়েছে বলে অভিযোগ তুলছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো লিখিত প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রসিকিউশন। কারণ শেখ হাসিনা কখনোই গুম বা অপহরণের নির্দেশ দেননি। এমনকি দেশে কোনো গুম হয়েছে কি না, সেটিও তিনি জানতেন না।

এ সময় ট্রাইব্যুনাল জানতে চান, চিফ এক্সিকিউটিভ হিসেবে শেখ হাসিনা দায় এড়াতে পারেন কি না। জবাবে আইনজীবী বলেন, একটি দেশে বহু ঘটনা ঘটে, সবকিছু প্রধানমন্ত্রীর জানা সম্ভব নয়। পাশাপাশি তিনি দাবি করেন, গুম ও নির্যাতনের ঘটনাগুলো ঘটেনি, বরং এগুলো প্রোপাগান্ডা।

শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এ মামলায় শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের