• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শক্তিশালী দল ঘোষণা বাফুফের

স্পোর্টস ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পি.এম.
বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সংগৃহীত ছবি

এক সময় জাতীয় নারী ফুটবল দলের নিয়মিত মুখ ছিলেন সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও সুমাইয়া। তবে কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে জাতীয় দলের মূল ধারার বাইরে চলে যান তারা। জাতীয় দলে না থাকলেও এবার তাদের জায়গা হয়েছে সাফ ফুটসাল চ্যাম্পিয়ানশিপের স্কোয়াডে।

মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়ানশিপ সামনে রেখে শক্তিশালী প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ ফুটবলারকে নিয়ে গঠিত এই স্কোয়াড শনিবার (১৩ ডিসেম্বর) প্রকাশ করা হয়।

২০২৬ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়ানশিপ। থাইল্যান্ডে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে ফুটসালের বাছাই পর্বে খেলেছিল বাংলাদেশ দল। সে সময় সাবিনা খাতুনের নেতৃত্বে অংশ নিলেও তিন ম্যাচের সবকটিতেই পরাজয়ের মুখে পড়েছিল দল।

ফুটসালের প্রাথমিক দল: সেজুতি ইসলাম স্মৃতি (গোলরক্ষক), সাথি বিশ্বাস (গোলরক্ষক), ইতি রানি (গোলরক্ষক), স্বপ্না আক্তার জিলি (গোলরক্ষক), সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণারানি সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মিশরাত জাহান মৌসুমি, মার্জিয়া, নাসরিন আক্তার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!