• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৩৮৭

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন, যাদের মধ্যে ১০৮ জন ঢাকায় এবং বাকি ঢাকার বাইরে।

রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭৭ জন। এর মধ্যে ৯৮ হাজার ৭২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

বিশেষজ্ঞ অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন সারা বছরই দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলে রোগের সংখ্যা বাড়ছে। তিনি মশা প্রতিরোধক ওষুধ ব্যবহার, প্রচার-প্রসারণ এবং সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, শুধু জরিমানা বা জনসচেতনতা যথেষ্ট নয়। সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের