• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঢাকা-৯

এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবের

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পি.এম.
ঢাকা ৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। সংগৃহীত ছবি

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, তিনি এলাকার সন্তান হিসেবে আজীবন জনগণের ভালোবাসা ও দোয়ার সঙ্গে থাকতে চান। এলাকার উন্নয়নের জন্য এলাকার সন্তান হিসাবে সবার ঐক্যবদ্ধ চাই।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর পূর্ব বাসাবো আল নূর জামে মসজিদে যোহরের নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

হাবিবুর রশিদ হাবিব বলেন, “মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে, আজ আমি এখানে দাঁড়িয়ে দু-একটি কথা বলার সুযোগ পেয়েছি—আলহামদুলিল্লাহ। আমি এই এলাকারই সন্তান। এখানেই আমার বেড়ে ওঠা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। আমার রাজনৈতিক জীবনও এই এলাকার সঙ্গেই সম্পৃক্ত।

তিনি বলেন,আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। আপনারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বর্তমানে অসুস্থ, তাঁর জন্য দোয়া করবেন। পাশাপাশি আমাদের নেতা মির্জা আব্বাস এবং তাঁর সহধর্মিণী মিসেস আফরোজা আব্বাসের জন্যও দোয়া কামনা করছি।

হাবিব আরও বলেন,আমি আপনাদের ভালোবাসার মাধ্যমে আপনাদের কাছে দায়বদ্ধ থাকতে চাই। যা কিছু ভালো, তার সঙ্গেই থাকতে চাই এবং যা কিছু খারাপ, তা থেকে দূরে থাকতে চাই। অতীতেও সেভাবেই চলেছি, ভবিষ্যতেও তেমনই থাকতে চাই।

তিনি এলাকার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, “এলাকায় যেসব কাজ খারাপ, সেগুলো যেন আমরা সবাই মিলে প্রতিহত করতে পারি এবং ভালো কাজগুলো এগিয়ে নিতে পারি এই প্রত্যাশাই আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। একজন এলাকার সন্তান হিসেবে আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি ভালো কিছু করতে পারি এবং আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে পারি।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী, মুসল্লি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের