• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইনকিলাব মঞ্চ

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে শহীদ মিনারে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পি.এম.
এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন। সংগৃহীত ছবি

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কার্যকলাপ’ প্রতিহত করার দাবিতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, সোমবার (১৫ ডিসেম্বর) ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ভারতপন্থি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হবে।

ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের সম্মতি পাওয়া মাত্রই তাকে বিদেশে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দেশের গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। হামলার পর তারা নিজেরা তথ্য সংগ্রহ না করে সংগঠনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে, যা দায়িত্বহীনতার পরিচয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের