• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আদালত প্রতিবেদক    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পি.এম.
আদালতে আনিস আলমগীর। সংগৃহীত ছবি

উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এর আগে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। এ সময় তার হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল।

কাঠগড়ায় তোলার পর তার আইনজীবীরা তাকে ঘিরে ধরেন। এ সময় কয়েকজনের সঙ্গে কথা বলেন আনিস আলমগীর। এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বারবার চোখের পানি মুছতে থাকেন।

এর আগে সন্ধ্যা ৫টা ৮ মিনিটে ডিবি কার্যালয় থেকে সাদা মাইক্রোবাসে করে তাকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান রিমান্ড আবেদন করেন।

গত ১৪ ডিসেম্বর ধানমন্ডির ২ নম্বর এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন টকশোর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন পুনর্বাসনের প্রপাগান্ডা চালিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের