• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নাহিদ ইসলাম

অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পি.এম.
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি একে ‘অথর্ব নির্বাচন কমিশন’ আখ্যা দেন।

সোমবার (১৫ ডিসেম্বর) শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আজকের সমাবেশের বার্তা স্পষ্ট—বাংলাদেশ ও জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ। ওসমান হাদির শরীরে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব আক্রান্ত হয়েছে। বাংলাদেশ যতবার আক্রান্ত হয়েছে, তরুণরা ততবার প্রতিরোধ গড়ে তুলেছে।”

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি নৈতিকভাবেই যৌক্তিক। “৫ আগস্টের পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবীদের টার্গেট করা হচ্ছে,” বলেন তিনি।

বিজয় দিবস প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “১৬ ডিসেম্বর শুধু বিজয়ের দিন নয়, এটি প্রতিরোধের যাত্রারও সূচনা। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। সেই লড়াই আজও অব্যাহত। আগামীকাল সারা দেশের রাস্তায় রাস্তায় আমরা প্রতিরোধের যাত্রা শুরু করব।”

তিনি আরও বলেন, “ভারত যদি মনে করে ৫ আগস্টের পরও তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে বা নির্বাচনে কারচুপি করবে, তবে সেটি ভুল ধারণা।”

নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদির ওপর গুলির ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। প্রধান নির্বাচন কমিশনারের সাম্প্রতিক বক্তব্যের পর তার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। “এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়,” বলেন তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের