• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ড. ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারে: আনিস আলমগীর

   ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পি.এম.
সাংবাদিক আনিস আলমগীর। ছবি-ফেসবুক

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর আদালতে রিমান্ড শুনানির সময় বলেছেন, ‘‘আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা৷’’ আদালতে নিজের বক্তব্যের এক পর্যায়ে তিনি আরো বলেন, ‘‘ড. ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাবে, বানাতে পারে৷’’

রোববার ১৪ ডিসেম্বর গভীর রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সোমবার ১৫ ডিসেম্বর বিকাল ৫টা ৩৩ মিনিটে আদালতে তোলা হলে তিনি এ কথা বলেন।

পুলিশ আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে৷ মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান রিমান্ডের আবেদন করেন৷ বিকাল ৫টা ৮ মিনিটে আনিস আলমগীরকে আদালতের হাজতখানায় আনা হয়৷

আদালতে আনিস আলমগীর বলেন, ‘‘মাননীয় আদালত, আমি সাংবাদিক৷ আমি ক্ষমতাকে প্রশ্ন করি৷ দুই যুগ ধরে আমি এটা করে এসেছি৷ আমার জব (কাজ) কারো কাছে নতজানু হওয়া না৷ আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা৷ আমার ফেসবুকে সব বক্তব্য দিই৷ এখানে অপ্রকাশিত নেই কোনো কিছু৷ আমি ইউনূসের (প্রধান উপদেষ্টা) বাড়ি আক্রমণের কথা বলেছি৷ কিন্তু কোন কারণে বলেছি, ৩২–এ আক্রমণ এটা প্রতিহিংসার রাজনীতি৷ এটা ফিরে আসবে, সেটা বলেছি৷ জুলাইয়ের স্পিরিট কীভাবে বাড়বে, আমরা সেটা বলেছি৷ এখানে আমার ভুল কী হয়েছে, আমি জানি না৷ আমার সঙ্গে কারো যোগসূত্র নেই৷ ড. ইউনূস যদি চায়, সারা বাংলাদেশকে কারাগার বানাবে, বানাতে পারে৷’’

গতকাল রোববার সন্ধ্যার পর আনিস আলমগীরকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়৷ গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে তিনি বলেছিলেন, তাকে ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিয়ে যাওয়া হয়৷ আটটার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছান৷ তাকে বলা হয়, ডিবিপ্রধান তার সঙ্গে কথা বলবেন৷

আজ সোমবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে৷

পরে জানা যায়, ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ গতকাল রাত দুটার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন৷ মামলায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে৷

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের