• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পদ্মা সেতুতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পি.এম.
পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারে ঢাকাগামী ও ভাঙ্গাগামী বাসের সংঘর্ষ

পদ্মাসেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসকে পেছনে থেকে আরেকটি বাসের ধাক্কার ঘটনা ঘটে। এতে তোফায়েল মিয়া (২৭) নামের এক বাসের সহকারী নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার বরাবর এ ঘটনা ঘটে।

 নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে এবং বর্তমানে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভাড়া থাকতেন।

পুলিশ ও সেতু কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন নামের বাসটি হঠাৎ সেতুর উপর দাঁড়িয়ে গেলে পেছন থেকে আসা ঢাকাগামী বসুমতী পরিবহন নামের বাসটি ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

সেতু কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ পুলিশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দু’টি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়ায় যানজট সৃষ্টি হয়নি।

পদ্মা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, “বাসগুলো সেতুর উপর দাঁড়াবার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা সব সময় গাড়িচালকদের সতর্ক করি যাতে সেতুর উপর গাড়ি না দাঁড়ায়।”

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের উপপরিদর্শক কবির হোসেন জানান, মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে এবং আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার