• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আড়িয়াল খাঁ নদ থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পি.এম.
আড়িয়াল খাঁ নদ থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় হনুফা বেগম(৩৩) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

নিহত হনুফা বেগম মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আহমেদ বেপারীর মেয়ে এবং আনোয়ার বেপারীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে আড়িয়াল খাঁ নদ থেকে একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ বিষয়টি শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় হনুফা বেগমের লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে হনুফা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলে নদীতে ভাসমান লাশের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

মাদারীপুরের শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, থানার কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধার শেষে পরিবারের সাথে কথা বলে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

ভিওডি বাংলা/ আহসান হাবীব/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার