• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পি.এম.
ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস উদ্দিন-ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা থেকে কুষ্টিয়ার দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা গোয়েন্দা শাখায় কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস উদ্দিন। মোজাহারুল ইসলাম রংপুর জেলার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং কয়েস উদ্দিন রাজশাহী জেলার তানোর থানার রাতৈল এলাকার কছিমদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার