• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পি.এম.
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন করেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী-ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন। পরে হাইকমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া প্রবাসী শিক্ষার্থী ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পরিবেশিত হয় দেশাত্মবোধক সংগীত।

বক্তব্যে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ১৯৭১ ও ২০২৪ সালের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, বিজয় দিবস আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও স্বাধীনতার মর্যাদার প্রতীক।

হাইকমিশনার দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও জাতির বিভিন্ন সংকটময় মুহূর্তে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি শহীদ ও বীর যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে অংশগ্রহণের জন্য মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্রুত নিবন্ধনে সহায়তার জন্য প্রবাসীদের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার