• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায় ট্রাকের ধাক্কায় ব্রিটিশ টোব্যাকোর কর্মীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পি.এম.
পাংশায় ট্রাকের ধাক্কায় ব্রিটিশ টোব্যাকোর কর্মীর মৃত্যু। সংগৃহীত ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্রিটিশ টোব্যাকো কোম্পানির এক কর্মী নিহত  হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার হেনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মেহেদী হাসান (৩৫)। তিনি পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের মিরাজ হোসেনের ছেলে এবং ব্রিটিশ টোব্যাকো কোম্পানিতে কর্মরত ছিলেন। আহত ব্যক্তি আব্দুর রাজ্জাক, তিনি চরঝিকড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী ট্রাক সিগারেট বহনকারী একটি অটোভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানসু সুমা জানান, হাসপাতালে আনার আগেই মেহেদী হাসানের মৃত্যু হয়েছে। আহত আব্দুর রাজ্জাক বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার