• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজবাড়ীতে গণঅধিকার পরিষদের বিজয় দিবস উদযাপন

রাজবাড়ী প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পি.এম.
রাজবাড়ীতে গণঅধিকার পরিষদের বিজয় দিবস উদযাপন। ছবি: ভিওডি বাংলা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে বিজয় র‍্যালি ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী-১ আসনের প্রার্থী জাহাঙ্গীর খান, যুব অধিকার পরিষদের সভাপতি মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সোহেল মল্লিক, সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক তারেক হাসান, সদস্য সচিব গাজী বাচ্চুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাজবাড়ী-১ আসনের প্রার্থী জাহাঙ্গীর খান বলেন, “১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু সেই অর্জন যথাযথভাবে রক্ষা করতে পারিনি। আজও দেশে নানা ষড়যন্ত্র ও ভুয়া মুক্তিযোদ্ধার উপস্থিতি রয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।”

তিনি আরও বলেন, “গণঅধিকার পরিষদ রাষ্ট্রক্ষমতায় গেলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। এজন্য জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার