• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চাঁদা না দেওয়ায়

ঘরে আগুন ও হামলার অভিযোগ বিএনপি-যুবদল নেতার বিরুদ্ধে

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পি.এম.
আগুনে পুড়ে যাওয়া ঘর। ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় বসতঘরে আগুন ও হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে। 

গত রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহিদিয়া জালপাড়া মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পাকুন্দিয়া থানায় মৌখিক অভিযোগ দিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হামলায় নেতৃত্ব দেন এগারসিন্দুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ পাঠান এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা এরশাদ মিয়া।

হামলার সময় আগুনে দগ্ধ হয়ে শাহজাহান আলী (৫০) ও তার মেয়ে শারমিন আক্তার (৩০) গুরুতর আহত হন। এছাড়া রাতুল নামে এক শিশু আহত হয়। আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মানিক মিয়ার কাছ থেকে বাহাদিয়া মৌজার ৯ গন্ড জমি ১১ লাখ টাকায় কেনার জন্য শাহজাহান আলী ৫০ হাজার টাকা বায়না দেন। বাকি সাড়ে ১০ লাখ টাকা পরিশোধের পর দলিল করার কথা ছিল। পরে ওই জমিকে কেন্দ্র করে বিএনপির নাম ব্যবহার করে সৈয়দ পাঠান ও যুবদল নেতা এরশাদের নেতৃত্বে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপুরে বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয় বলে অভিযোগ।

ভুক্তভোগী শাহজাহান আলীর ভাতিজা জাহাঙ্গীর আলম জামান বলেন, “চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। আমাদের কাছে হামলার ভিডিও ফুটেজ রয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

তবে অভিযুক্ত বিএনপি নেতা সৈয়দ পাঠান ও যুবদল নেতা এরশাদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ মিথ্যা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/ মোঃ ওমর সিদ্দিক রবিন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার