• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চীনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিএনপির বিজয় দিবস উদযাপন

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পি.এম.
গুয়াংজুতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন-ছবি: সংগৃহীত

চীনের গুয়াংজু শহরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিএনপির উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভার শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

আলোচনা সভার সঞ্চালক ছিলেন সাবেক ছাত্রনেতা ও বৃহত্তর চীন বিএনপি নেতা আসিফ হক রুপু, এবং সভাপতিত্ব করেন চীন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন কানন। সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চীন বিএনপি নেতা এসএম আল-আমিন। তিনি বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে নয় মাসের যুদ্ধ শেষে বাঙালি জাতি যে স্বাধীনতা উপভোগ করেছে, তা স্বাধীনতা বিরোধীরা বারবার নষ্ট করার চেষ্টা করেছে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে।”

সভায় সভাপতিসহ অন্যান্যরা বলেন, বিএনপি হলো গণতন্ত্র প্রতিষ্ঠাকারী দল। প্রবাসী বাংলাদেশিদের দেশের পরিবারকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যান্য বক্তারা ছিলেন চীন বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চীন বিএনপি নেতা ওয়ালী উল্লাহ, হাসমত আলী মৃধা ও মুসা নূর ইসলাম।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার