• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আইপিএল

রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পি.এম.
মোস্তাফিজুর রহমান। সংগৃহীত ছবি

আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে ঘিরে আগ্রহ থাকবে—এটা প্রত্যাশিতই ছিল। তবে আবুধাবির মিনি নিলামে সেই আগ্রহ ছাড়িয়ে গেছে সব হিসাব। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে রীতিমতো কাড়াকাড়ির পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে প্রথমে চেন্নাই সুপার কিংস তার জন্য দর হাঁকানো শুরু করে। পরে দিল্লী ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স প্রতিযোগিতায় যোগ দিলে দর দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যন্ত চেন্নাইকে পেছনে ফেলে মোস্তাফিজকে নিজেদের দলে নেয় কলকাতা।

এর মাধ্যমে আইপিএল ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান। গত মৌসুমে তিনি জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন।

২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তার বোলিং গড় ২৮.৪৪ এবং ইকোনমি রেট ৮.১৩। উল্লেখযোগ্য বিষয় হলো, আইপিএলের ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি—এই কৃতিত্ব অর্জন করেন ২০১৬ সালেই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৮ উইকেট নিয়ে মোস্তাফিজ এই ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৮৭। এই বাঁহাতি পেসারের বোলিং গড় ২১.৪৩ এবং ইকোনমি রেট ৭.৪৩—যা তাকে বিশ্বের অন্যতম কার্যকর টি-টোয়েন্টি বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার