• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক    ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ এ.এম.
সালমান এফ রহমান ও আনিসুল হক-ছবি-ভিওডি বাংলা

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে হত্যায় উসকানির অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে আজ।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুনানিতে প্রথমে প্রসিকিউশন পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে। পরে আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। এ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছে। গত ১০ ডিসেম্বর জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী এ আবেদন করেন।

শুনানিকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে প্রথমে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমতি নিতে হবে, এরপর ট্রাইব্যুনালের অনুমোদন প্রয়োজন। তবে এ বক্তব্যের বিরোধিতা করেন মনসুরুল হক চৌধুরী। তার মতে, আইনি বিধান অনুযায়ী প্রথমে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে পরে বার কাউন্সিলের অনুমোদন গ্রহণ করতে হবে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এ বিষয়ে আদেশ পরবর্তীতে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে, গত ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা ট্রাইব্যুনাল-১ গ্রহণ করেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে একাধিক ফোনালাপ হয়। ওই ফোনালাপে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ বক্তব্য দেন তারা। এর পরিপ্রেক্ষিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব বক্তব্য হত্যায় প্রত্যক্ষ উসকানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট দেশত্যাগের চেষ্টাকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে হত্যাসহ একাধিক মামলায় তারা কারাগারে রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের