• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু

নিজস্ব প্রতিবেদক    ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পি.এম.
প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন শামসুজ্জামান দুদু-ছবি-ভিওডি বাংলা

দেশে নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এ অবস্থায় গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত “মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান এবং বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন। 

দুদু বলেন, ‘বাংলাদেশ যে কারণে অর্জিত হয়েছে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য গত ৫৪ বছরে তা বারবার আমরা পেয়েছি এবং হারিয়েছি। আজও নানাভাবে সেই গণতন্ত্র নিয়ে সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, যাতে দেশে নির্বাচন না হয়।’

শামসুজ্জামান দুদু জানান, এই অবস্থায় আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে বিভক্ত হলে দেশের ক্ষতি হবে। যদি কোনো কারণে নির্বাচন বাধাগ্রস্ত হয়, তাহলে লাভবান হবে স্বৈরাচারী শক্তি ও পার্শ্ববর্তী দেশ; কিন্তু বাংলাদেশের জনগণের কোনো লাভ হবে না। 

তিনি আরও বলেন, অতীতে যেমন একটি গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি ২৪-এ আরেকটি গণহত্যাকারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই দুই শক্তির চরিত্র এক, লক্ষ্য এক এবং কর্তৃত্বও এক। বিএনপি হচ্ছে লড়াইয়ের দল, গণতন্ত্রের দল এবং জনগণের সমর্থিত দল। ভালো মানুষের মুখোশ পরে কেউ যদি বিভ্রান্তি ছড়াতে চায়, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো ভুল সিদ্ধান্ত আমাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করতে পারে।

ছাত্রদলের এই সাবেক সভাপতি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করছি আল্লাহ যেন তাঁকে সুস্থ-সবল অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে আনেন। 

এই সময় তিনি বলেন, আগামী ২৫ তারিখে আমাদের নেতা আগমন করবেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সকল নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানায়। 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম; বিশেষ অতিথি বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক শামমী আখতার; জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক; বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি; বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম; জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী; বাংলাদেশ গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দ; সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সিনিয়র সভাপতি কালাম হোসেন জয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের