• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আভিজাত্য আমাকে টানে না: ঈশিতা

বিনোদন ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পি.এম.
রুমানা রশীদ ঈশিতা। সংগৃহীত ছবি

দেশের শোবিজ অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র রুমানা রশীদ ঈশিতা। ছোটবেলা থেকেই দর্শকপ্রিয়তা তার নিত্যসঙ্গী। অভিনয় ও গানের বাইরে ব্যক্তিজীবনেও তিনি দেশের অন্যতম শীর্ষ প্রভাবশালী পরিবারের সদস্য—দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী তিনি। অথচ এত প্রতিপত্তি ও গ্ল্যামারের মাঝেও বরাবরই নিজেকে রেখেছেন প্রচারবিমুখ ও সাধারণ।

কিন্তু কেন আভিজাত্যের চাকচিক্য তাকে টানে না?

সম্প্রতি একটি পডকাস্টে নিজের সাদামাটা জীবনযাপন ও দৃষ্টিভঙ্গির পেছনের কারণ খোলাখুলি জানিয়েছেন ঈশিতা। তিনি বলেন, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনোই খুব একটা আকর্ষণ করেনি। এমনকি মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও সেটিকে কখনো মাথায় চড়তে দেননি।

জীবনের অনিশ্চয়তা নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরে ঈশিতা বলেন,
‘মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন, একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন যার ৪০ বছরের সাফল্য আছে, তিনিও হঠাৎ অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।’

তিনি আরও বলেন, ‘মেধারই যদি এত অনিশ্চয়তা থাকে, তাহলে ধন-সম্পদ নিয়ে আসলে আমার মনে হয় অতটা স্বস্তিবোধ করার বা উত্তেজিত হওয়ার কিছু নেই।’

জীবনের অনিশ্চয়তাকেই ধ্রুব সত্য মনে করেন এই অভিনেত্রী। তার ভাষায়,
‘কবে কী হবে, তা একমাত্র ওপরওয়ালাই জানেন। তাই প্রাচুর্য নিয়ে খুব বেশি স্বস্তিতে থাকার কোনো মানে হয় না।’

নিজেকে ‘অতি সাধারণ’ মানুষ উল্লেখ করে ঈশিতা অকপটে স্বীকার করেন,
‘আমার অবশ্যই ভুল আছে। কারণ আমি অতি সাধারণ একজন মানুষ।’

দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কের বাইরে থাকা এবং আভিজাত্যের মোহে না জড়িয়ে থাকা—এই বিনয় ও জীবনদর্শনের কারণেই রুমানা রশীদ ঈশিতা আজও ভক্তদের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’