• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ী

দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান

রাজবাড়ী প্রতিনিধি    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পি.এম.
রাজবাড়ী দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ। ছবি: ভিওডি বাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা, মোটিভেশনমূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন বয়সী প্রশিক্ষণার্থী ও কারাতে অনুরাগীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে মার্শাল পাওয়ার শোটোকান কারাতে একাডেমীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজ এশিয়ান কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও রেফারি এবং মার্শাল আর্ট ফাউন্ডেশন (এমএএফ)-এর চেয়ারম্যান মো. আতিকুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর কোচ ও সাবেক খেলোয়াড় মো. সারোয়ার হোসেন, জাতীয় কারাতে কোচ ও রেফারি এবং বাংলাদেশ সিতোরিও কারাতে ফেডারেশনের প্রধান প্রশিক্ষক সিহান শেখ ওয়াহেদ আলি, রাজবাড়ী জেলার কারাতের পথিকৃৎ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাবেক কারাতে কোচ ফজর আলি ফয়েজ, মার্শাল পাওয়ার শোটোকান কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক মো. এনামুল হাসান শাহীন এবং রাজবাড়ী ক্রীড়া সংস্থার সদস্য কাজী তানভীর মাহমুদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কারাতে জাপানের ওকিনাওয়া দ্বীপে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট, যা মূলত খালি হাতে আত্মরক্ষার একটি কার্যকর পদ্ধতি। ঘুষি, লাথি, কনুই ও হাঁটুর ব্যবহারসহ বিভিন্ন মুক্তহস্ত কৌশলের মাধ্যমে কারাতে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়ে তোলে। কারাতে প্রশিক্ষণে কাতা, কুমিতে ও ধ্যানের মাধ্যমে একজন প্রশিক্ষণার্থী আত্মনিয়ন্ত্রণ ও আত্মরক্ষার দক্ষতা অর্জন করতে পারে।

প্রশিক্ষকরা আরও বলেন, দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে কারাতে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলনের মাধ্যমে যেকোনো বয়সের মানুষ কারাতে প্রশিক্ষণ গ্রহণ করে সুস্থ জীবন ও আত্মরক্ষার সক্ষমতা অর্জন করতে পারে।

প্রশিক্ষণার্থীরা জানান, কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তারা শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক শক্তি ও আত্মবিশ্বাস অর্জন করছেন। বেসিক কৌশল, কাতা ও আত্মরক্ষার প্রশিক্ষণ তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনছে বলে তারা মত প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৮৫ সালে রাজবাড়ীতে ওস্তাদ ফজর আলি ফয়েজের হাত ধরে কারাতে প্রশিক্ষণের সূচনা হয়। বর্তমানে ওস্তাদ মো. এনামুল হাসান শাহীনের তত্ত্বাবধানে প্রায় ১৩০ জন ছেলে ও মেয়ে নিয়মিত কারাতে প্রশিক্ষণ গ্রহণ করছেন। ইতোমধ্যে রাজবাড়ীর প্রশিক্ষণার্থীরা দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ বিভিন্ন পদক অর্জন করে জেলার সুনাম বৃদ্ধি করেছেন।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী