• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজশাহী

ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পি.এম.
ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ। ছবি: ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হামলাকারী ও শেখ হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে জুলাই যোদ্ধারা। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরীর ভদ্রা এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীদের দাবি, হাদির ওপর হামলাকারীরা ভারতে অবস্থান করছে। ভারত তাদের সরাসরি মদদ দিচ্ছে। একইভাবে জুলাই যোদ্ধাদের হত্যাকারীরও সরাসরি মদদদাতা ভারত। আওয়ামী লীগের দোসররা ভারতের সহযোগিতায় আরও ভয়ংকর হয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। পর্যায়ক্রমে আরও জুলাই যোদ্ধাদের হত্যার পরিকল্পনা করছে বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা।

অবিলম্বে হত্যাকারীদের ফিরিয়ে দেওয়াসহ ভারতের দাদাগিরি বন্ধ না করলে জুলাই যোদ্ধাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান জুলাই যোদ্ধারা। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে। 

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার