• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

যশোর

চৌগাছা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

​যশোর প্রতিনিধি    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পি.এম.
গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী। ছবি: ভিওডি বাংলা

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় চৌগাছা এলাকার নিজ বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়।

​ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, মেহেদি মাসুদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিশেষ করে জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

​ওসি আরও বলেন, "মেহেদি মাসুদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।"

​পুলিশি তথ্যমতে, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মেহেদি মাসুদ এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে রাজপথ দখলে রাখার চেষ্টা করেন। তার নির্দেশেই স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে নিয়মিত হুমকি-ধামকি দিতেন বলে অভিযোগ রয়েছে।

​মেহেদি মাসুদকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য ​এর আগে গত ২৮ এপ্রিল 'ডেভিল হান্ট'-এর প্রথম দফার অভিযানে তাকে ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করা হয়েছিল।

​সেই মামলায় সম্প্রতি জামিন পাওয়ার পর আবারও নতুন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো।

ভিওডি বাংলা/ জুবায়ের হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী