• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাতীয় প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেনসহ সাত সদস্যের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি পদের সকল প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদের একজন বাদে বাকি সকল প্রার্থী নির্বাচন স্থগিতের জন্য লিখিত আবেদন করেছিলেন। অধিকাংশ প্রার্থীর এমন গণ-আবেদনের প্রেক্ষিতে ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় পরিচালনা কমিটি।

বিজ্ঞপ্তিতে প্রার্থীরা স্থগিতের পেছনে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করেছেন বলে জানানো হয়েছে। তবে এই সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, বিরাজমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

স্থগিত হওয়া এই নির্বাচনের পরবর্তী তারিখ বা কর্মপরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। পরিচালনা কমিটি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে যথাসময়ে নির্বাচনের নতুন সময়সূচি ও পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী অন্য সদস্যরা হলেন মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ এবং আ বা ম ছালাউদ্দিন। জাতীয় প্রেস ক্লাবের এই নির্বাচন ঘিরে সাংবাদিক মহলে ব্যাপক উৎসাহ থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেখানে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়