• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আওয়ামী লীগ জাতির ঐক্য নষ্ট করতে চায় : আবদুস সালাম

   ৯ জানুয়ারী ২০২৫, ০২:৩০ পি.এম.
জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা অনুষ্ঠিত: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম বলেছেন, আগামীতে নির্বাচন হবে এবং বিএনপিই সেই নির্বাচনে জয়লাভ করবে। আওয়ামী মুক্তিযুদ্ধ চায়নি। তারা আজ জাতির ঐক্য নষ্ট করতে চায়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আবদুস সালাম বলেন, এই মূহুর্তে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো জাতীয় ঐক্য। যেভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় ঐক্য হয়েছিলো। কিন্তু একটি দল এখন জাতীয় ঐক্য নষ্ট করতে চাচ্ছে। ভারতীয়রা তাঁদের (আওয়ামী লীগ) মাধ্যমে আমাদের সরিয়ে দেশের ঐক্য নষ্ট করে দেশে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে।  

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছিলেন কিন্তু বিএনপি একবারও বলে নাই যে, স্বাধীনতা শুধু আমরা একা এনেছি। আমরা সংস্কারের বিরোধিতা চাই না। কিন্তু সংস্কারের নামে সময় নিয়ে যদি আবার ফ্যাসিবাদদের ফিরিয়ে আনতে চান তাহলে সেটা হবে না।

ভিওডি বাংলা/ মামুন


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল