• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পি.এম.
রাজবাড়ীতে শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান অনুষ্ঠিত। সংগৃহীত ছবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত সহজ কোরআন শিক্ষা কেন্দ্রসমূহে শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টায় রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া বায়তুন নূর জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের ৩৫ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআনের ছবক প্রদান করা হয়। একই দিনে বড়চর বেনীনগর জামে মসজিদ কেন্দ্রেও অনুরূপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ফিল্ড সুপারভাইজার আলহাজ্ব মাওলানা আব্দুর রশীদ, সাধারণ কেয়ারটেকার হাফেজ মাওলানা মাসুদ, বিনোদপুর কলেজপাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও কেন্দ্র শিক্ষক হাফেজ মোঃ মিরাজ হোসেন, বড়চর বেনীনগর জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক হাফেজ আবু বকর সিদ্দিক এবং ২৮ কলোনী জামে মসজিদের ইমাম ও কেন্দ্র শিক্ষক মোঃ সেলিম উদ্দিন দেওয়ান।

অনুষ্ঠানে কোরআনের তাৎপর্য ও মানবজীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআনের ছবক তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, চলতি মাসব্যাপী রাজবাড়ী সদর উপজেলার শতাধিক সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী