• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: ডা. এ জেড এম জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পি.এম.
বিকালে এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন-ছবি: সংগৃহীত

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

ডা. জাহিদ হোসেন বলেন, ২৩ নভেম্বর থেকে টানা প্রায় এক মাস ধরে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং দেশবাসীর দোয়ায় তাঁর শারীরিক অবস্থা বর্তমানে গত এক মাসের তুলনায় স্থিতিশীল রয়েছে।

তিনি জানান, শুক্রবার খালেদা জিয়ার শরীরে একটি ছোট চিকিৎসা-প্রক্রিয়া (প্রসিজার) সম্পন্ন করা হয়েছে। ওই প্রসিজারটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি তা ভালোভাবে সহ্য করতে পেরেছেন। 

ডা. জাহিদ হোসেন আরও বলেন, বর্তমানে খালেদা জিয়া হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এখানে আইসিইউর সব ধরনের সুবিধা রয়েছে। সাধারণভাবে বুঝতে চাইলে বলা যায়, তিনি আইসিইউ ব্যবস্থাসম্পন্ন একটি কেবিনেই চিকিৎসাধীন আছেন।

তিনি জানান, দেশ-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা প্রক্রিয়া যেন আল্লাহ অব্যাহত রাখেন-সে জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, কন্যা শর্মিলা সাইদা শামিলা রহমান, শাম ইস্কান্দারসহ পরিবারের সদস্য এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয় বলেও জানান ডা. জাহিদ হোসেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেনি। আজ যে চিকিৎসা-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেটি সফলভাবে হওয়াটাই প্রমাণ করে যে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

শেষে তিনি খালেদা জিয়ার সার্বিক সুস্থতার জন্য আবারও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের