• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজাপুর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির আনন্দ মিছিল

ঝালকাঠি প্রতিনিধি    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পি.এম.
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির আনন্দ মিছিল। ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাইপাস মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভায় পরিণত হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পথসভায় বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেন, “২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর তাঁর দেশে ফেরা গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ও আশার সঞ্চার করবে। বিএনপি আজ ঐক্যবদ্ধ, রাজপথেই প্রমাণ হবে জনগণ কার পাশে আছে। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”

এর আগে রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজাপুর উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কর্নেল মোস্তাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সহসভাপতি মাসুম মোল্লা, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মিরা, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নয়ন, রাজাপুর উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ভিওডি বাংলা/ মোঃ মাহিন খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী