• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধ-ডিজিটাল পরীক্ষা জালিয়াতিসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাদি হত্যা

পাংশায় বিক্ষোভ ও কফিন মিছিল

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পি.এম.
পাংশায় বিক্ষোভ ও কফিন মিছিল। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও কফিন মিছিল করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে পাংশা উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ জনগণের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

পাংশা উপজেলা মডেল মসজিদ থেকে জুমার নামাজ শেষে খাটিয়াসহ কফিন মিছিল শুরু হয়। মিছিলটি পাংশা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাংশা শাখার মুখপাত্র নাসিম রানা, সদস্য হাসিবুল হাসান শান্ত, সদস্য আরাফাত হোসেন, সদস্য শাহিন আলম, পাংশা পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিক মণ্ডল, গণঅধিকার পরিষদ পাংশা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্রজনতা সিয়াম আহম্মেদ, লুৎফর রহমান, সালেহ আহম্মেদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর শহীদ শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওসমান হাদির জানাজা সম্পন্নের আগেই খুনিদের গ্রেপ্তার করাসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘আমি কে, তুমি কে—হাদি, হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘আমরা সবাই হাদি হবো, বুক চিতিয়ে লড়ে যাবো’, ‘হাদির মাথায় গুলি করে, প্রশাসন কী করে’ এবং ‘বিচার চাই, বিচার চাই , হাদি হত্যার বিচার চাই’।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার