• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাদি হত্যা

৩ দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পি.এম.
সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার, আসামিদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে রয়ে যাবো’, ‘তোমার দেশ, আমার দেশ—বাংলাদেশ বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণেই রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাদের দাবি, এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত পদত্যাগ করতে হবে।

তারা আরও বলেন, শহীদ ওসমান হাদির জানাজার আগেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

এসময় বক্তারা দাবি করেন, যতদিন পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার সম্পন্ন না হবে, ততদিন বাংলাদেশে ভারতীয় হাইকমিশন কার্যক্রম চালাতে পারবে না।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের