• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ওসমান হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ এ.এম.
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি-সংগৃহীত

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে যান, যেখানে ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ২২ মিনিটে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

হিমাগারে জামায়াত আমির শহিদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পরে তিনি উপস্থিত সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা এবং তার শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।

শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে আমিরে জামায়াতসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন বলেও জানানো হয় ফেসবুক পোস্টে।

এ সময় জামায়াতে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা-১৭ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএম/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের