• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ওসমান হাদির জানাজায় শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পি.এম.
সালাহউদ্দিন আহমেদ-ছবি-ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজায় শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

শনিবার (২০ ডিসেম্বর) জানাজায় অংশ নেওয়ার আগে তিনি বলেন, ‘এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানালেও কেউ যেন এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে বিএনপির পক্ষ থেকে আমি নিজে, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের অনেক নেতা-কর্মী উপস্থিত রয়েছেন। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণভাবে জানাজায় অংশ গ্রহণ করুন।’

তিনি আরও বলেন, আমরা এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি, তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি কিংবা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন এই ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন পেছানো বা বানচাল করার মতো কোনো ষড়যন্ত্র যাতে সংঘটিত না হয়, সে জন্য দেশের সকল জনগণকে সজাগ থাকতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের