• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কুড়িগ্রাম

ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পি.এম.
ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: ভিওডি বাংলা

ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।

শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুমা উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হয়। সেখানে দুপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা । এসময় তারা "লীগ ধর জেলে ভর, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দেবোনা" ইত্যাদি নানা শ্লোগানে প্রকম্পিত করেন শাপলা চত্বরে এলাকা। 

ব্লকেড কর্মসূচিতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, "আমরা অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হবোনা, আবিলম্বে খুনিদের বিচার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। "

তারা কুড়িগ্রামের প্রশাসনের উদ্দেশ্যে বলেন, "কুড়িগ্রামের ডিসি ও এসপি আওয়ামী লীগ-ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করছেন। ফ্যাসিস্ট অপশক্তি প্রকাশ্য ঘুড়ে বেড়াচ্ছেন, ফেসবুকে নানা উসকানিমূলক পোস্ট দিচ্ছেন তবু তাদের গ্রেফতার করা হচ্ছেনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সদর উপজেলা শাখার সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।

ভিওডি বাংলা/ এরশাদুল হক/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার